Shin Nihongo Gakko
Apply
オンライン学習・練習
Grammar Lesson 12
Adjective-এর Past form, তুলনা (より, どちら), いちばん
কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম 1
な-Adjective এর Affirmative/Negative — Present ও Past
- Present Affirmative: しずか です। Present Negative: しずか じゃありません।
- Past Affirmative: しずか でした। Past Negative: しずか じゃありませんでした।
この へや は しずか でした。
উচ্চারণ: kono heya wa shizuka deshita.
অর্থ: এই রুমটা নিরিবিলি ছিল।
この へや は しずか じゃ ありませんでした。
উচ্চারণ: kono heya wa shizuka ja arimasendeshita.
অর্থ: এই রুমটা নিরিবিলি ছিল না।
নিয়ম 2
い-Adjective এর Affirmative/Negative — Present ও Past
- Present Affirmative: あつい です। Present Negative: あつくない です।
- Past Affirmative: い উঠিয়ে かった যোগ — あつかった です। Past Negative: くなかった যোগ — あつくなかった です।
きのう は あつかった です。
উচ্চারণ: kinou wa atsukatta desu.
অর্থ: গতকাল গরম ছিল।
きのう は あつくなかった です。
উচ্চারণ: kinou wa atsukunakatta desu.
অর্থ: গতকাল গরম ছিল না।
নিয়ম 3
Noun(1) + は + Noun(2) + より + Adj. + です
- দুটো জিনিসের তুলনা করতে ব্যবহৃত হয় — "এটা ওটার চেয়ে বড়" জাতীয় বাক্যে।
この くるま は あの くるま より おおきいです。
উচ্চারণ: kono kuruma wa ano kuruma yori ookii desu.
অর্থ: এই গাড়িটা ঐ গাড়ির চেয়ে বড়।
নিয়ম 4
Noun(1) + と + Noun(2) + と + どちら + が + Adj. + ですか
- দুটো জিনিস থেকে একটা বেছে নিতে প্রশ্ন করা হয়, উত্তর দিতে "Noun + の + ほうが + Adj. + です" ব্যবহৃত হয়।
はると なつと どちら が すきですか。
উচ্চারণ: haru to natsu to dochira ga suki desu ka?
অর্থ: বসন্ত আর গ্রীষ্ম কোনটা পছন্দ কর?
はるの ほうが すきです。
উচ্চারণ: haru no hou ga suki desu.
অর্থ: বসন্ত পছন্দ করি।
নিয়ম 5
N[の なか]で + (なに/どこ/だれ/いつ)+ が + いちばん + Adj. + ですか
- সবচেয়ে বেশি কী/কোথায়/কাকে/কবে পছন্দ — এই ধরনের প্রশ্নে ব্যবহৃত হয়।
にほん りょうり で なに が いちばん すき ですか。
উচ্চারণ: nihon ryouri de nani ga ichiban suki desu ka?
অর্থ: জাপানি খাবারের মধ্যে কী সবচেয়ে বেশি পছন্দ কর?
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।