Shin Nihongo Gakko Shin Nihongo Gakko Apply
無料で日本語を学ぶ

ফ্রি জাপানি শিখুন

শূন্য থেকে শুরু করে JLPT N5 পর্যন্ত — সবকিছু একদম ফ্রি। কোনো রেজিস্ট্রেশন লাগবে না, লগইনও না। নিচের ক্রম ধরে এগোলেই হবে।

🎯
প্রথমবার এসেছেন? নিচের ১ নম্বর ধাপের হিরাগানা দিয়ে শুরু করুন। ওটাই জাপানি ভাষার প্রথম সিঁড়ি — এটা না জানলে বাকি কিছুই এগোয় না।
১

একদম শুরু

কিছুই না জানলে এখান থেকেই শুরু করুন

জাপানি ভাষার নিজস্ব বর্ণমালা আছে। ইংরেজি অক্ষরে জাপানি লিখে বেশিদূর যাওয়া যায় না, তাই সবার আগে হিরাগানা শিখে নিন — এটাই ভিত।

২

ভিত গড়া

হিরাগানা-কাতাকানা হয়ে গেলে এখানে আসুন

এখন বাক্য বানানো শিখবেন। শব্দ, পার্টিকল আর ব্যাকরণ — এই তিনটা একসাথে চললে কয়েক মাসেই সহজ কথা বলতে পারবেন।

৩

নিজেকে যাচাই

কতদূর এগোলেন দেখে নিন

পড়া হয়ে গেলে পরীক্ষা দিয়ে দেখুন সত্যিই কতটা পারছেন। ইন্টারভিউ প্র্যাকটিসে ভালো করলে জাপানে আবেদনের কথা ভাবতে পারেন।

একা শিখতে কষ্ট হচ্ছে?

নিজে নিজে শেখা যায়, কিন্তু শিক্ষকের কাছে শিখলে অনেক দ্রুত হয় — আর ভুলগুলো সাথে সাথে ধরিয়ে দেওয়া হয়। আমাদের N5 ও N4 কোর্সে ভর্তি চলছে।