Shin Nihongo Gakko
Apply
オンライン学習・練習
Grammar Lesson 8
い-Adjective ও な-Adjective, が (কিন্তু), とても/あまり
কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম 1
Noun + は + な-adj[な]+ です / Noun + は + い-adj[い]+ です
- জাপানিজে দুই ধরনের Adjective আছে: な-Adjective ও い-Adjective।
- な-Adjective-এর পরে Noun থাকলে な বসবে, না থাকলে な বসবে না।
- い-Adjective-এর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, Noun থাকুক বা না থাকুক।
- Negative: な-Adjective এ です উঠিয়ে じゃありません/ではありません বসে। い-Adjective এ い উঠিয়ে くない বসে। いい-এর Negative ব্যতিক্রম: よくない।
ふじさん は きれいな やま です。
উচ্চারণ: fujisan wa kirei na yama desu.
অর্থ: ফুজি একটি সুন্দর পর্বত।
ふじさん は たかい やま です。
উচ্চারণ: fujisan wa takai yama desu.
অর্থ: ফুজি একটি উঁচু পর্বত।
おおさか は きれい じゃ ありません。
উচ্চারণ: oosaka wa kirei ja arimasen.
অর্থ: ওসাকা সুন্দর না।
ふじさん は たかくない です。
উচ্চারণ: fujisan wa takakunai desu.
অর্থ: ফুজি উঁচু না।
নিয়ম 2
が (কিন্তু)
- が এখানে Particle, অর্থ "কিন্তু" — একটা বাক্যের দুইটা বিপরীতমুখী অংশের মাঝে বসে।
あなた は きれい です が、わるい です。
উচ্চারণ: anata wa kirei desu ga, warui desu.
অর্থ: তুমি সুন্দর কিন্তু ভালো না।
নিয়ম 3
とても / あまり
- とても অর্থ অনেক/খুব। あまり অর্থ তেমন না — এটা সবসময় Negative বাক্যে বসে।
- এ দুটো শব্দ Adjective-এর আগে বসে।
とても きれい です。
উচ্চারণ: totemo kirei desu.
অর্থ: অনেক সুন্দর।
あまり きれい じゃ ありません。
উচ্চারণ: amari kirei ja arimasen.
অর্থ: তেমন সুন্দর না।
নিয়ম 4
Noun + は + どうですか
- どうですか অর্থ কেমন — কোনো কিছু কেমন তা জানতে ব্যবহৃত হয়।
にほん は どう ですか。
উচ্চারণ: nihon wa dou desu ka?
অর্থ: জাপান কেমন?
নিয়ম 5
Noun(1) + は + どんな + Noun(2) + ですか
- どんな অর্থ "কী ধরনের" — এর পরে অবশ্যই একটা Noun বসে।
にほん は どんな くに ですか。
উচ্চারণ: nihon wa donna kuni desu ka?
অর্থ: জাপান কী ধরনের দেশ?
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।